মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ছয় বাংলাদেশি।
ছবি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বাজারপাড়ার জাহাঙ্গীরের মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করা হয়।
সুবেদার ওমর আলীর নেতৃত্বে পরিচালিত ওই টহলের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ছয় বাংলাদেশিকে আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।