যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শালিখায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১১ পিএম
শালিখায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২

মাগুরার শালিখায় আধিপত্য বিস্তার ও মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত বাকপ্রতিবন্ধী যুবক সুলতান মোল্লা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে উপজেলার সিংড়া বাজারের মোটর শ্রমিক অফিসে পার্শ্ববর্তী বলাই নাঘোসা গ্রামের জাফর মোল্লা ও সামসু মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাফর মোল্লার সমর্থক বাকপ্রতিবন্ধী সুলতান মোল্লাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুলতান মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে সুলতান মোল্লার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শালিখা থানার পরিদর্শক দেবব্রত রায় সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)