যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে গৃহকর্তার মৃত্যু, অসুস্থ ৪

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১০ পিএম
সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে গৃহকর্তার মৃত্যু, অসুস্থ ৪

সাতক্ষীরার আশাশুনিতে টিপা (পটকা) মাছের তরকারি খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে আজহারুল ইসলাম সোমবার সকালে স্থানীয় বাজার থেকে কাটা মাছ কিনে বাড়িতে পাঠান। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছের তরকারি দিয়ে খাবার খান। এর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলামের মৃত্যু হয়।

অসুস্থরা হলেন নিহতের স্ত্রী ময়না বেগম, মেয়ে সোনালী (১১), ছেলে রমিম (৭) এবং মা রাশিদা বেগম (৬৫)। বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলাদার বলেন, পটকা মাছে বিষাক্ত পদার্থ থাকে, যা খেলে প্রাণহানি ঘটতে পারে। এ কারণে এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে মানুষকে সচেতন করা হয়। তবে বড়দলের এই নির্দিষ্ট ঘটনা সম্পর্কে তিনি এখনো অবগত নন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)