লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে ডোবার পানিতে ডুবে হাবিবা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হাবিবা ঘাঘা গ্রামের হামিদুল্লাহর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে হাবিবা বাড়ির অদূরে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে সে ডোবার পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।