যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলার সাত আসামি আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০২:১৭ এ এম
নাশকতা মামলার সাত আসামি আটক

নাশকতা মামলার সাতজন সন্দেহভাজন আসামিকে আটকের দাবি করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানিয়েছেন, গত ৩১ জুলাই সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় দেশবিরোধী মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন দুই আসামিকে গত সোমবার রাতে আটক করা হয়েছে। এরা হলেন, শহরতলীর মন্ডলগাতী গ্রামের হাফিজুর রহমানের ছেলে মহিদুল ইসলাম এবং আমজাদ আলীর ছেলে মোহন ওরফে গুড্ডু।

কোতোয়ালি থানার এসআই আব্দুল মান্নান জানিয়েছেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরাতন কসবা আজিজ সিটির সামনে দেশবিরোধী মিছিলে অংশ নেয় আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীরা।

এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। এই মামলায় আটক পাঁচজন হলেন, উপশহর ‘এ’ ব্লকের আব্দুল্লাহের বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদেরের ছেলে আল আমিন, উপশহর ‘এস’ ব্লকের ইউসুফের বাড়ির ভাড়াটিয়া রওশন আলীর ছেলে নাছিম আহমেদ, ঘোপ বেলতলা ছালমার বাড়ির ভাড়াটিয়া নওমুসলিম সোলায়মান ওরফে জীবন হোসেন, ডিআইজি রোডের সালাম বিশ্বাসের ছেলে আরিফ বিশ্বাস এবং সদর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুম পারভেজ।

আটক সাতজনকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)