স্টাফ রিপোর্টার
, যশোর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় কফ সিরাপসহ চারজনকে আটক করেছে।মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) সকাল ও দুপুরে তারা এ অভিযান চালায়।
অভিযানে আটক চারজন হলেন, চৌগাছা কুলিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মোবারক হোসেন, চুটারহুদা গ্রামের আজগর আলীর ছেলে সেলিম হোসেন, ইন্দ্রপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে টিপু সুলতান এবং শার্শা উপজেলার ধানতারা গ্রামের মৃত নুর আলী গাজীর মেয়ে মাজিদা খাতুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তারা মোবারক হোসেনের বাড়ি অভিযান চালিয়ে চার বোতল ভারতীয় সিরাপসহ তাকে আটক করে। এছাড়াও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়।
বেলা সাড়ে ১২ টার দিকে টিপু সুলতানের বাড়ি অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় সিরাপসহ তাকে আটক করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে যশোর শহরের চাকলাদার ফিলিং স্টেশনের সামনে থেকে একটি যাত্রীবাহী বাস থামিয়ে মাজিদা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অধিদপ্তরের আভিযানিক দল।
অভিযানগুলো পরিচালনা করেন পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক রাফিজা খাতুন এবং উপ পরিদর্শক শাহারিয়ার হোসেন।