যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১১:১৪ পিএম
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলহাজ হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেঁকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আলহাজ একই গ্রামের চাঁদ আলীর ছেলে। সম্পর্কে চাচাতো ভাই-বোন দুজনই একই বিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে দাদির কাছেই থাকে। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা ছেলেটির হাতে দশ টাকা দিয়ে সেটি মেয়ের কাছে পৌঁছে দিতে বাড়িতে পাঠান। তখন মেয়েটি নিজ ঘরে ভাত খাচ্ছিল।

অভিযোগে বলা হয়, ওই সময় তাকে খাটের ওপর নিয়ে ধর্ষণ করে আলহাজ।

পুলিশ জানায়, ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী বলেন, ‘সে আমার মেয়েকে ‘নির্যাতন’ করেছে। বিচারের আশায় মামলা করেছি।’

তবে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)