যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালতের রায়

যশোরে আটজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৮:৫০ পিএম
যশোরে আটজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড

বিভিন্ন অপরাধে আটক আটজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত।

বুধবার (৭ অক্টোবর) পৃথক রায়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল, সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন এ সাজা দেন।

আদালত সূত্র ও মামলার অভিযোগ থেকে জানা গেছে, মাদকদ্রব্য সেবন, বাবা-মাকে মারধর, গালিগালাজ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সম্রাট নামে একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।

বুধবার কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে মাদক সেবনের অভিযোগে মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে।

প্রতিবেদনের ওপর শুনানি শেষে এবং আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত সম্রাট যশোর সদরের নারাঙ্গালী গ্রামের সাগরের ছেলে।

কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে মেহেদী হাসানের কাছ থেকে তিন পিস এবং হাসিবুর রহমান সাগরের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় করা মামলায় দুজনকে আটক করে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত মেহেদী হাসান কেশবপুরের মির্জানগর গ্রামের মৃত জাকাত আলীর ছেলে এবং হাসিবুর রহমান সাগর সাগরদাঁড়ি গ্রামের আজিজুর মোড়লের ছেলে।

ঝিকরগাছা থানা পুলিশ মঙ্গলবার রাতে কুন্দিপুর গ্রামের মাঠপাড়ার রেললাইনের পাশ থেকে রিপন আলী ও আলমকে গাঁজাসহ আটক করে। এ ঘটনায় মামলা দিয়ে প্রতিবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়।

শুনানি শেষে দুজনই দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত রিপন আলী নাভারন পুরনো বাজারের মৃত রমিছ উদ্দিনের ছেলে এবং আলম ইসলামপুর মাঝেরপাড়া গ্রামের মৃত নুর ইসলাম পাটোয়ারীর ছেলে।

একই থানা পুলিশ মঙ্গলবার দুপুরে সন্তোষনগর গ্রামে অভিযান চালিয়ে রায়হান বাবু ও রিফাজ হোসেনকে আটক করে। তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় করা মামলায় প্রতিবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে দুজনই দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত রায়হান বাবু ও রিফাজ হোসেন সন্তোষনগর গ্রামের রজব আলী ও টুটুল হোসেনের ছেলে।

অন্যদিকে, বুধবার সকালে মণিরামপুরের শৈলী বাজারের লোকজন পানির একটি পাম্পসহ সাকিব হোসেন নামে একজনকে আটক করেন। তেঁতুলিয়া গ্রামের মাসুদ রানার বাড়ি থেকে পানির মটর চুরি করেছেন বলে সাকিব স্বীকার করেন।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় চুরির মামলা দিয়ে প্রতিবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

শুনানি শেষে দোষ স্বীকার করায় বিচারক দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় তাকে পৃথকভাবে দুই মাস করে সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায়ে পৃথক সাজা আলাদাভাবে চলবে বলে উল্লেখ করা হয়েছে। সাকিব হোসেন মণিরামপুরের কাশেমপুর গ্রামের শাহিনুর আলমের ছেলে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)