যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় নড়াইল যুবলীগ সভাপতি গ্রেপ্তার

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৪৫ পিএম
নাশকতা মামলায় নড়াইল যুবলীগ সভাপতি গ্রেপ্তার

জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুমকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাউসুল আযম মাসুম নড়াইল শহরের ভওয়াখালী এলাকার মসিউল আযমের ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিযুক্ত ছিলেন। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর গাউসুল আযম মাসুমের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা হয়।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গাউসুল আযম মাসুমকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

২০২৪ সালের ২৮ মে ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)