যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৫৫ পিএম
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে সুন্দরবনের গহিন অরণ্যে পালিয়ে গেছে দস্যুরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্র জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে সরকারের নির্দেশনায় বিশেষ অভিযান চলছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে কোস্টগার্ড মোংলার একটি দল সুন্দরবনের শেলা নদীর ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুদলের সদস্যরা বনের গহিনে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দশটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)