যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবৈধভাবে ভারতে প্রবেশকালে দালালসহ আটক ৪

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:৩০ পিএম
অবৈধভাবে ভারতে প্রবেশকালে দালালসহ আটক ৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ উদ্ধারসহ এক দালাল ও তিন নারী আটক হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা গত দুই দিনে এসব অভিযান পরিচালনা করেন।​
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১২-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট এলাকায় অভিযান চালানো হয়।

সুবেদার মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত ওই মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।​

এর আগে, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুসুমপুর বিওপির এলাকাভুক্ত সীমান্ত পিলার-৬১/১৪-আর থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোড় থেকে তিন নারীসহ এক দালালকে আটক করে বিজিবি।

হাবিলদার সিরাজুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল দল দেখতে পায়, তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে।​

আটক দালালের নাম ফয়েজ উদ্দিন (২৫)। তিনি মহেশপুর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

আটক হওয়া তিন নারী বাংলাদেশি নাগরিক।​

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)