যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইয়াবা কারবারির দেড় বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৬:৫৯ পিএম
যশোরে ইয়াবা কারবারির দেড় বছরের কারাদণ্ড

যশোরে ১৫ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মজিদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ জুলাই সকালে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার বিসিএমসি কলেজের সামনে অভিযান চালায় কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)