মাগুরা প্রতিনিধি
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার (৯ অক্টোবর)।
ফাইনালে মুখোমুখি হবে মাগুরা পৌরসভা ও মহম্মদপুর উপজেলা ফুটবল একাদশ। খেলা শুরু হবে বিকেল ৩টায়।
ফাইনাল ম্যাচ আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।
জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রুবায়েত হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।