যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতালে চোর সন্দেহে যুবক আটক, গাঁজা উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০১:১৯ পিএম
যশোর জেনারেল হাসপাতালে চোর সন্দেহে যুবক আটক, গাঁজা উদ্ধারের দাবি

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোয়ার্টার এলাকা থেকে চোর সন্দেহে আকিল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়। আটক আকিল যশোর শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ডের কালু শেখের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে সন্দেহজনকভাবে কোয়ার্টার এলাকায় ঘোরাঘুরির সময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য জুয়েলের নজরে পড়েন আকিল। পরে পুলিশ সদস্যের বিচক্ষণতায় তাকে দ্রুত আটক করা হয়।

আটকের পর ওই যুবকের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিল দাবি করেছে, ইয়াবা সেবনের উদ্দেশ্যে সে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)