যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক তুহিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৮:৫২ পিএম
মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক তুহিনের কারাদণ্ড

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের মালখানায় রাখা মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক তুহিন শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত।

বুধবার (৭ অক্টোবর) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তুহিন শেখ বাগেরহাটের মোংলা থানার চিলা গ্রামের মৃত আশরাফের ছেলে। তিনি যশোর শহরতলীর নুরপুর এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

মামলার অভিযোগে জানা গেছে, বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি গার্ডের সামনে মালখানায় রক্ষিত লাল রঙের একটি পুরোনো রানার-৫০ সিসি ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তুহিন শেখ।

এ সময় ট্রেজারি গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করেন।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনকে হেফাজতে নেয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদনসহ তাকে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলার প্রতিবেদন নিয়ে শুনানি এবং আসামির দোষ স্বীকারের পর বিচারক তুহিন শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)