যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৪০ পিএম
যশোরে আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার

যশোরে আওয়ামী লীগের কর্মী নজর আলী খোকাকে (৫৮) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি একটি নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি। নজর আলী খোকা সদর উপজেলার শ্রীপদ্দী গ্রামের মৃত মবজেলা মোড়লের ছেলে।

কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসাইন রাজু জানিয়েছেন, গত ২৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর উপশহর থেকে পালবাড়ি যাওয়ার রাস্তায় কাঁঠালতলায় সরকারবিরোধী মিছিল করে আওয়ামী লীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা হয়।

এই মামলায় সন্দেহভাজন আসামি খোকা। তাকে গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপদ্দী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)