যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আওয়ামী-যুবলীগের দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৯:০১ পিএম
যশোরে আওয়ামী-যুবলীগের দুইজন গ্রেপ্তার

পৃথক নাশকতা মামলায় যশোরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক (৫০) এবং কচুয়া ঘাটকুল গ্রামের কামরুল শেখ (৩৯)।

পুলিশ সূত্র জানায়, গত ২৮ আগস্ট সন্ধ্যায় যশোর উপশহর থেকে পালবাড়ি সড়কে বর্তমান সরকার উৎখাতের উদ্দেশ্যে মিছিল করার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি ও আওয়ামী লীগ সদস্য মোস্তাককে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বারিনগর সাতমাইল বাজার থেকে গ্রেপ্তার করেন কোতোয়ালি থানার এসআই জিএম ইমরান হোসেন রাজু।

অন্যদিকে, গত ৫ জুন দিবাগত রাতে সদর উপজেলার বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ সদস্য কামরুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে কচুয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন এসআই আব্দুস সালাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)