যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৯:১৪ পিএম
শার্শায় পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে জখম

পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে যশোরের শার্শায় রানি বেগম (১৯) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী, ননদ ও নন্দাইয়ের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার উলাসী বাজারে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিবাগত রাতেই অভিযুক্ত স্বামী ইমন, ননদ পলি এবং নন্দাই সজীবের নাম উল্লেখ করে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত রানি শার্শা উপজেলার নাভারন গ্রামের আজিজের মেয়ে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন রানি অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে দুপুর দেড়টার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে রিকশায় করে তার বাবার বাড়ি ফিরছিলেন। পথে উলাসী বাজারে পৌঁছালে তার স্বামী ইমন, ননদ পলি এবং নন্দাই সজীব রিকশা থামিয়ে তার ওপর চড়াও হন।

তারা রানিকে এলোপাতাড়ি মারধর করে মাথা ও পেটে গুরুতর আঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা এসে তাকে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত গৃহবধূর কানের পর্দায় আঘাত লেগেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। অন্তঃসত্ত্বা এই গৃহবধূর গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে শারীরিক পরীক্ষার জন্য তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

শার্শা থানা পুলিশ জানায়, গৃহবধূকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)