যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:১৫ পিএম
জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে মারধরের অভিযোগ

ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা রাখা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় তার বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কাছে এ ঘটনা ঘটে।

আহত সমু চৌধুরী যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকার আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানায়, সমু চৌধুরীর বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামে দুই ব্যক্তি তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ। এতে তার মাথা কেটে যায়।

অভিযুক্ত জাহাঙ্গীর শহরের আরএন রোড এলাকার এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশংকামুক্ত বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)