যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:৩৮ পিএম
কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে স্থানীয় সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রশমনবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম এবং কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হাশেম।

এ ছাড়া অনুষ্ঠানে কোটচাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক এস এম রায়হান উদ্দীন, সাংবাদিক সুব্রত কুমার, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কলেজ চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলা, অগ্নিকাণ্ড নির্বাপণ ও প্রশমন বিষয়ে বিশেষ মহড়া প্রদর্শিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)