যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:২৭ পিএম
দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে সনাতনীদের আশ্বস্ত করেন।

পুলিশ সুপার বলেন, ‘সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। সবগুলো মণ্ডপের নিরাপত্তার জন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি।’

পূজার সময় ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, ‘পূজার সময় জনগণ এবং পূজারি ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারেন এবং নিরাপদে ফিরে যেতে পারেন, সে জন্য নিরাপত্তা ও ট্রাফিক—উভয় ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।’

নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার আরও বলেন, ‘আমাদের সাদা পোশাকের পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হবে। আনসার সদস্যদের মোতায়েনের কার্যক্রমও শুক্রবার থেকে শুরু হবে।’

বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমাদের দারুণ সমন্বয় রয়েছে। সবার সহযোগিতা ও সমন্বয়ের মধ্য দিয়েই সাতক্ষীরা জেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার উল্লেখ করেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়জিত হোসেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অসীম ঘোষসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)