সাতক্ষীরা প্রতিনিধি
মরহুম অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন ও সদস্য মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলী (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার ভোরে বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাদ জোহর সাতক্ষীরা স্টেডিয়ামসংলগ্ন শিশুপার্কে প্রথম জানাজা এবং দেবহাটার হীরারচক গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আহসান রাজীব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।