যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় ক্রিকেটার গড়ার ‘আঁতুড়ঘর’ সাতক্ষীরার ঐতিহাসিক মাঠটি বেহাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১০:০৩ পিএম
জাতীয় ক্রিকেটার গড়ার ‘আঁতুড়ঘর’ সাতক্ষীরার ঐতিহাসিক মাঠটি বেহাল

সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক খেলার মাঠটির এখন বেহাল দশা। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা ও সংস্কারের অভাবে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠটিতে স্থানীয় ক্রীড়াঙ্গন কার্যত স্তব্ধ হতে বসেছে।

সরেজমিনে দেখা যায়, মাঠটি অত্যন্ত অসমতল এবং উঁচু-নিচু। কার্যকর নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও কাদা। ফলে বছরের একটি বড় সময় মাঠটি খেলার অযোগ্য থাকে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন খেলাধুলা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি স্থবির হয়ে পড়েছে স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের নিয়মিত অনুশীলন ও টুর্নামেন্ট।

স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীরা জানান, একসময় বছরজুড়ে ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ নানাবিধ খেলায় মুখরিত থাকতো এই মাঠ। সঠিক তদারকির অভাবে খেলাধুলার সুযোগ বন্ধ হওয়ায় স্থানীয় উদীয়মান ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন বলেন, ‘সৌম্য ও মোস্তাফিজের মতো বিশ্বমঞ্চ কাঁপানো ক্রিকেটারদের প্রাথমিক ভিত্তি তৈরি হয়েছিল এই মাঠেই। উদীয়মান খেলোয়াড়দের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মাঠটি সংস্কারের জোর দাবি জানাচ্ছি।’

মাঠের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন, ‘ইতোমধ্যে জলাবদ্ধতা দূর করতে একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়া মাঠটিকে পূর্ণাঙ্গ সংস্কার করে একটি মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে।’

জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির এই উর্বর প্রাঙ্গণটিকে পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সাতক্ষীরার সচেতন মহল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)