যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই যোদ্ধাদের তালিকা যাচাইয়ে যশোরে কমিটি পুনর্গঠন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৯:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১০:১০ পিএম
জুলাই যোদ্ধাদের তালিকা যাচাইয়ে যশোরে কমিটি পুনর্গঠন

২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের (জুলাইযোদ্ধা) তালিকা ফের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে যশোরে জেলাভিত্তিক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পূর্ববর্তী তালিকা নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক নিরসন, প্রকৃত আহত-নিহতদের সঠিক তথ্য শনাক্তকরণ এবং তালিকার শতভাগ নির্ভুলতা নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পুনর্গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।  

নয় সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যশোর জেলা প্রশাসক এবং সদস্য সচিব থাকবেন সিভিল সার্জন। কমিটির অন্য সদস্যরা হলেন, যশোরের পুলিশ সুপার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজেদুর রহমান সাগর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সামিউল আলম শিমুল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে তারা পূর্ববর্তী কমিটির মেজবাউর রহমান রামিম ও শোয়েব হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।  

সংশ্লিষ্টদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের সঠিক তালিকা প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। তাই জাতীয় এই তালিকায় ভুক্তভোগীদের প্রকৃত তথ্য, ঘটনার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয় প্রমাণাদি যথাযথভাবে নিরীক্ষা করে প্রকৃত আহত ও নিহতদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি। পুনর্গঠিত এই নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক কমিটির মাধ্যমে তথ্য যাচাই-বাছাই কার্যক্রম আরও স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)