যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চার লাখ ঋণে সুদে-আসলে তিন গুণ শোধ করেও নিস্তার নেই!

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৮:৩০ পিএম
চার লাখ ঋণে সুদে-আসলে তিন গুণ শোধ করেও নিস্তার নেই!

চার লাখ টাকা নিয়ে সুদে-আসলে ১২ লাখ টাকা পরিশোধের পর আরও ২০ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে শামসুর রহমান নীরব (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার সদর আমলী আদালতে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সদর উপজেলার লেবুতলা গ্রামের আলমগীর হোসেন শিমুলের স্ত্রী নাজমুন নাহার মামলাটি করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার বিরামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নিরব ও কোদালিয়া গ্রামের পানু বিশ্বাসের ছেলে বাক্কার হোসেন।

নাজমুন নাহারের অভিযোগ, পারিবারিক প্রয়োজনে তার স্বামী আলমগীর হোসেন শিমুল ২০২০ সালে অভিযুক্ত নিরবের কাছ থেকে সুদে চার লাখ টাকা নিয়েছিলেন। ২০২৪ সালে অভিযুক্ত নিরবকে সুদে আসলে পাওনা মোট ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। কিন্তু টাকা পরিশোধের পর তার স্বামীর কাছে অহেতুক আরও ২০ লাখ টাকা সুদ দাবি করেন নীরব। তার স্বামী ২০ লাখ টাকা দিতে রাজি না হলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। এ কারণে নাজমুন নাহার চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি জিডিও করেন।

এরপর গত ১০ অক্টোবর রাত ৮টার দিকে নিরব তার সহযোগী বাক্কারকে সাথে নিয়ে তাদের বাড়িতে চড়াও হন। এ সময় তারা তার স্বামীকে ২০ লাখ টাকার দাবিতে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা অলিখিত একশ’ টাকা মূল্যের দুটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নিয়ে যান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)