যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনের অভয়ারণ্যে নৌকা ও মাছসহ আট জেলে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৮:৩৯ এ এম
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৩:২৭ পিএম
সুন্দরবনের অভয়ারণ্যে নৌকা ও মাছসহ আট জেলে আটক

সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নোটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের রায়মঙ্গল নদীর বাওন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত দুটি ডিঙি নৌকা, আনুমানিক ২৫ কেজি সাদা মাছ ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক আট জেলের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামে। তারা হলেন—জাহিদ হাসান (৪২), মফিজুল গাজী (২৮), রবিউল ইসলাম (৪৫), ইছা সরদার (৩৫), রিজাউল গাজী (৪৫), রইবুল ইসলাম (৩২), নাহিদ হাসান (২৮) এবং কওছার গাজী (৩৯)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নোটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার আব্দুস সালামের নেতৃত্বে বন বিভাগের একটি দল রায়মঙ্গল নদীর বাওন এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল।

এ সময় অভয়ারণ্যের ভেতরে নিষিদ্ধ উপায়ে মাছ শিকারের সময় ওই আটজনকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে জব্দ করা হয় তাদের নৌকা ও মাছ ধরার মালামাল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে (পি.ও.আর.) মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ইরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মৎস্য সম্পদ আহরণ বন্ধে বন বিভাগের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংরক্ষিত বন ও অভয়ারণ্যের প্রাকৃতিক সম্পদ রক্ষায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)