যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহ ডিসি অফিস এখন বিএনপির কার্যালয়: জামায়াত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০১:৪২ পিএম
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৩:৩৮ পিএম
ঝিনাইদহ ডিসি অফিস এখন বিএনপির কার্যালয়: জামায়াত

Subornovumi ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন— ছবি:

ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়কে বিএনপির জেলা কার্যালয়ে পরিণত করা হয়েছে এবং জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই।

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের প্রতিবাদে এবং নিয়োগ বাতিলের দাবিতে রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

মানববন্ধনে অধ্যক্ষ আব্দুল হাই বলেন, যোগ্যতা ও নীতিমালা অনুসরণ না করে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করে ডিলারশিপ বাতিল করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবুবকর বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিসহ অযোগ্যদের ডিলার নিয়োগের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করা হয়েছে। তিনি এই নিয়োগ বাণিজ্যের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং আগামী ৩১ মার্চের লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব অভিযোগ করেন, সংসদ সদস্যরা সংশ্লিষ্ট মনিটরিং কমিটির সদস্য হওয়া সত্ত্বেও ডিলার নিয়োগের ক্ষেত্রে তাদের কৌশলে বাদ দিয়ে আত্মীয়করণ ও দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমির আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধনে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান এবং শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)