যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১২:২৭ পিএম
মহেশপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ১৮৪ জনের মাঝে বিনামূল্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এ শাড়িগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রভাষক মোঃ মতিয়ার রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জন কুমার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার এবং মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদসহ স্থানীয়রা।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)