যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১২:৩০ পিএম
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

কৃত্রিম সার ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টায় মাগুরা পৌরসভার সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ লিফলেট বিতরণ শুরু হয়। পরে নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন।

কর্মসূচি চলাকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান হাসু প্রমুখ।

বক্তারা বলেন, ইউক্রেন যুদ্ধ এবং বিগত ফ্যাসিস্ট সরকারের ভুল অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির কারণে দেশে জ্বালানি, গ্যাস ও সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী এই পরিস্থিতিকে পুঁজি করে কৃত্রিম সংকট তীব্র করার অপচেষ্টা চালাচ্ছে। তারা মূলত বর্তমান সরকার ও দেশের মধ্যে একটি স্থিতিশীল পরিবেশকে নস্যাৎ করতে চায়।

বক্তারা সংকট মোকাবিলায় বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)