যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার দাবি, টাকা ও গাড়ি উদ্ধার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০১:৩৪ পিএম
মাগুরায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার দাবি, টাকা ও গাড়ি উদ্ধার

মাগুরা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট ও একটি স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ার পুরোনো হোস্টেলের পেছনে একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের বাসিন্দা সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। গ্রেপ্তারের সময় সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি কন্যাসন্তান ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভাড়াটিয়া দীপ্ত কুমার বিশ্বাস পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে একটি স্টিলের লকার থেকে ২০টি নীল জিপার প্যাকেটে রাখা ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সম্পা দাসের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি একটি কালো রঙের ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। জেলা পুলিশ অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)