যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে শিশুর শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৫:২৫ পিএম
যশোরে শিশুর শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা

Subornovumi প্রতীকী— ছবি:

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগ উঠেছে সোহাগ হোসেন নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওলিয়ার রহমানের ছেলে সোহাগ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে প্রতিবেশী সোহাগের বাড়িতে দোলনায় চড়তে যায়। একপর্যায়ে কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে অন্যায় আচরণ ও নির্যাতনচেষ্টা চালায় সোহাগ। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)