যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৫:০৭ পিএম
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৫:২৬ পিএম
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন পাকরাইল এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত পিলার ৫৪/২ এস সংলগ্ন পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে অবস্থান নেয়। এ সময় শূন্যরেখা থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে এক সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করেন সীমান্তরক্ষীরা। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক পাওয়া যায়।

মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসামগ্রী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)