যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পাঁচ মামলার আসামি সাগর গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৮:০৫ পিএম
যশোরে পাঁচ মামলার আসামি সাগর গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

যশোরের ‘সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত মনিরুল ইসলাম সাগরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে জামিনে মুক্তি দেন আদালত।

সাগর শহরের ষষ্ঠিতলা বুনোপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার বিকেলে মুজিব সড়কের জাগরণী চক্রের পেছন থেকে স্থানীয় লোকজন সাগরকে আটক করে। এলাকায় কোনো অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই রইচ উদ্দিন জানান, সাগর একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে ওই দিন বিকেলেই আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)