যশোর, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ‘নগদ টাকা মাদকসহ’ দুইজন আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৮:০৩ পিএম
পাইকগাছায় ‘নগদ টাকা মাদকসহ’ দুইজন আটক

পাইকগাছায় পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা, নগদ ২৬ হাজার টাকা ও কোডিনযুক্ত চার বোতল নেশাজাতীয় সিরাপসহ দুই ব্যক্তিকে আটকের কথা জানানো হয়েছে।

রোববার রাতে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, হরিঢালী ক্যাম্পের ইনচার্জ এসআই ওবায়দুর রহমানের নেতৃত্বে তাদের একটি দল অভিযান চালায়। এ সময় মিঠু গাজী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাছিরপুর গ্রামের শামসুর গাজীর ছেলে। তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই অভিযানে বাপ্পি সরদার (৩১) নামে অপর এক ব্যক্তিকে কোডিনযুক্ত চার বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক করা হয়। তিনি নগরশ্রীরামপুর গ্রামের বাবুল সরদারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)