যশোর, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের ‘গোল্ডেন ফিরোজ' ফকিরহাটে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৭:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৮:০৮ পিএম
যশোরের ‘গোল্ডেন ফিরোজ' ফকিরহাটে গ্রেপ্তার

যশোরের আলোচিত আরাফাত হোসেন ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে (২৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গত সোমবার গভীর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার তাকে যশোর কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, গোল্ডেন ফিরোজ ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সোমবার দিবাগত রাতে ফকিরহাট থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোল্ডেন ফিরোজ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যশোর ক্যাম্পের একটি টিম শহরের শংকরপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ককটেলসদৃশ আটটি বস্তু উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতয়ালি থানায় মামলা করে এসআরবি।

মামলাটি তদন্ত করছেন থানার এসআই মো. আলমগীর হোসেন। গ্রেপ্তার গোল্ডেন ফিরোজ ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এ কারণে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে থানায় হত্যা ও অস্ত্র আইনসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)