যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সীমান্ত পারাপারের সময় মহেশপুরে ১২ বাংলাদেশি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৩:২২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০২:১২ এ এম
সীমান্ত পারাপারের সময় মহেশপুরে ১২ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে সাত পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি অভিযান পরিচালনা করা হয়।

গয়েশপুর গ্রামের সোনামিয়ার আম বাগানের ভেতর হাবিলদার মো. কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত এই চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অপর একটি অভিযান চালানো হয়। মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগানের মধ্যে নায়েব সুবেদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করেন বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন— যশোরের মো. নাইম মোল্যা (২২), মো. নুর নবী (২৪) ও মো. ইমামুল হোসেন (২৬) সাতক্ষীরার মো. শহিদুল মুফতি (৩৫) মাদারীপুরের শুভ বিশ্বাস (২৪) নড়াইলের আকাশ রায় (২৩) এবং ঢাকার মো. সজিব (২০)।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)