যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

কালিয়া (নড়াইল)প্রতিনিধি:

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৭:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০২:৫৭ এ এম
কালিয়ায় অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে পণ্য দেওয়া এবং চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়ায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) ও হেলাল উদ্দিন কাজী (৪২)।

পুলিশ জানায়, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাদের চক্রের সদস্যরা ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে নানা পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রলোভন দেখাতেন। এরপর কৌশলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিয়ে তারা প্রতারণা করতেন। পাশাপাশি চাকরি দেওয়ার নাম করেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতেন তারা। এই চক্রটি 'মাই মোবাইল শপ', 'পদ্মার টাটকা ইলিশ', 'কলম প্যাকেজিং জব', 'শামীম ইলেকট্রনিক ফ্যান', 'রাজ ইলেকট্রনিক ফ্যান' এবং 'উইন্টার গ্যালারি বিডি'সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ চালিয়ে আসছিল।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, এই ঘটনার সাথে আরও দশজন জড়িত রয়েছেন, যারা বর্তমানে পলাতক আছেন। হেলাল উদ্দিন কাজী মূলত বিকাশ এজেন্ট হিসেবে প্রতারণার টাকা ক্যাশ আউট (উত্তোলন) করার কাজে সজলকে সহযোগিতা করতেন। এই কাজের জন্য তিনি সাধারণ চার্জের চেয়ে সজলের কাছ থেকে বেশি টাকা নিতেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সজল ও হেলাল উদ্দিনের নামে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোনের তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)