যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, দপ্তরির পাঁচ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৫:৪৭ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:১৮ পিএম
শার্শায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, দপ্তরির পাঁচ বছরের কারাদণ্ড

যশোরের শার্শায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।

রবিবার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) একেএম হাসানুর রহমান আসাদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাইফুল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে তিনি ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জাপটে ধরেন এবং চুমু দেন।

ঘটনাটি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান।

এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও সুমনের বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগ করে। পরে সুমন বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীসহ অন্য ছাত্রীদের মুখ না খোলার জন্য হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিবার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর বাবা ওই বছরের ১ অক্টোবর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। তদন্ত শেষে শার্শা গোড়পাড়া ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে সুমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)