যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর ও কনের বাবার কারাদণ্ড

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৫:৫৫ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৭:১৩ পিএম
তালায় বাল্যবিয়ের আয়োজন, বর ও কনের বাবার কারাদণ্ড

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে বর ও কনের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরের বাবাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা সদরের মহল্লাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আলোকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন তালার নগরঘাটা এলাকার বরের বাবা মো. নুরুল ইসলাম (৪৫) ও মহল্লাপাড়া এলাকার কনের বাবা শেখ সুমন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় বাল্যবিয়ের আয়োজন চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সেখানে অভিযান চালান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর ও তার স্বজনেরা পালিয়ে যান। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সমাজে বাল্যবিয়ে রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)