যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রী ধর্ষণ মামলায় স্কুলের দপ্তরি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ১০:০৯ পিএম
আপডেট : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ১২:১০ এ এম
ছাত্রী ধর্ষণ মামলায় স্কুলের দপ্তরি গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে মিরপুর পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) তাকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্কুলের দপ্তরিকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থানা হেফাজতে থাকা দপ্তরিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় একমাত্র আসামি হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে আদালতে।

এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি থাকা মেয়ে শিশুটির শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও হোসেন ইমাম বলেন, মেয়েটির পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছে- তা পজিটিভ পাওয়া গেছে।

৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসী মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয়তলার একটি কক্ষ থেকে মুখে টেপ লাগানো অচেতন অবস্থায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করে। এরপর তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)