যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিজেল উদ্ধার, চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১০:৫৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০১:৩২ পিএম
ডিজেল উদ্ধার, চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে একজন ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোমিনপুর ইউনিয়ন পরিষদের মেম্বর (ইউপি সদস্য) শাহিনুর রহমানকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত শাহিনুর রহমান একই গ্রামের তফেল আলীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য শাহিনুর রহমানের বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের তথ্য পাওয়া যায়।

এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)