যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৮:৪১ পিএম
বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

যশোরে বিএনপির নেতা পরিচয়দানকারী বিপুল মহুরির ইয়াবা ট্যাবলেট সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে ইতোমধ্যে নানা বিতর্ক শুরু হয়ে গেছে।

তবে, তিনি দাবি করছেন, এটি কৃত্রিমভাবে তৈরি।

বিতর্কিত বিপুল মহুরির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবারের অভিযোগে আগে থেকেই ছিল। এবার প্রকাশ্যে এসেছে তার মাদক (ইয়াবা ট্যাবলেট) সেবনের ভিডিও। অভিযোগ রয়েছে, সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বিপুল মহুরি। যা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। কয়েকদিন আগে সাবেক মেম্বার ডালিমের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কদমতলা মোড়ের একটি বিরোধপূর্ণ জমি দখলের মধ্যেও তার নাম রয়েছে।

এলাকাবাসী বলছে, বিপুল মহুরি এখন বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে চলেছেন। তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তার মতো ব্যক্তিকে যারা প্রশ্রয় দিচ্ছেন তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছেন।

এ বিষয়ে বিপুল মহুরির বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ওই ভিডিও কৃত্রিমভাবে (এআই) তৈরি।

তার বিরুদ্ধে আরো যে সব অভিযোগ রয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনা সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)