যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ, ভাইকে পেটালো বখাটেরা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৬:৩৭ পিএম
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ, ভাইকে পেটালো বখাটেরা

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মিরাজ উদ্দিন (২৭) নামে এক যুবককে পিটিয়েছে বখাটেরা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পহেলা বৈশাখে ঝিনাইদহ সদরের নবদোয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী কিশোরী একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত মিরাজ উদ্দিন হলিধানী ইউনিয়নের বাশেরদাইড় গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একজন ভ্যানচালক।

মঙ্গলবার বিকেলে নবদোয়ার মেলায় নিজের ছোট বোন ও চাচাতো দুই বোনকে নিজের ভ্যানে নিয়ে বেড়াতে যান মিরাজ উদ্দিন।

তিনি বলেন, ভ্যানে চড়িয়ে আপন ছোট বোন ও দুই চাচাতো বোনকে নিয়ে নবদোয়ার মেলায় ঘুরতে গিয়েছিলাম। মধুহাটি ইউনিয়নের নওদাপাড়ার শিহাব নামে এক বখাটে বারবার আমার বোনের গায়ে ধাক্কা দেয়, শরীর স্পর্শের চেষ্টা করে। আমরা যেখানেই যাচ্ছি শিহাব সেখানে গিয়ে বোনকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তাকে বলি, বাড়িতে কি তোমার মা-বোন নেই। সেই কখন থেকে আমাদের উত্ত্যক্ত করছো। এ কথা বলায় শিহাব তার এলাকার আরও ১০/১২ জনকে ডেকে এনে আমাকে এলোপাতাড়ি মারধর করে।
পরে মেলায় আগতদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উত্ত্যক্তের শিকার কিশোরী জানায়, সে লেখাপড়া করে। তাদের বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে এই মেলা। ভাইয়ের সাথে সে ও তাদের দুই চাচাতো বোন মেলায় ঘুরতে গিয়েছিল। ওই ছেলেকে সে আগে কখনো দেখেনি। মেলায় সে ইচ্ছা করে তার গায়ে ধাক্কা ও স্পর্শ করার চেষ্টা করছিল বার বার। ভাই এটা খেয়াল করে প্রতিবাদ করেন। এরপর সেই ছেলে আরও লোকজনকে ডেকে এনে ভাইকে মারধর করেছে।

মেয়েটি বলে, আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের হাত থেকে ভাইকে রক্ষা করে। আমি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছি।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)