যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকাপে খেলবে ইরান: ফিফা সভাপতি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০২:৫০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৪:১৭ পিএম
বিশ্বকাপে খেলবে ইরান: ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার মাঝেও ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বুধবার সম্প্রচারকারী সংস্থা সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে তিনি পুনরায় নিশ্চিত করেন যে, ইরান নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে।

ইনফান্তিনো বলেন, ইরান তাদের জনগণের প্রতিনিধিত্ব করে এবং তারা যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তাই তাদের আসতেই হবে।

খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, টুর্নামেন্ট চলাকালীন পরিস্থিতি শান্ত থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার ইঙ্গিত দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তবে ফিফা সভাপতি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং ওয়াশিংটনের জাহাজ অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। এমন বৈরী পরিবেশেও ফিফা তার অবস্থানে অটল রয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরে ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)