যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইটভাটার পুকুরে পাওয়া লাশটি নিখোঁজ ছাত্রী নাসিমার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৩:০৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৪:১৮ পিএম
ইটভাটার পুকুরে পাওয়া লাশটি নিখোঁজ ছাত্রী নাসিমার

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে 'ইকো ব্রিকস' নামক ইটভাটার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসিমা কোটচাঁদপুর শহরের বাহাজ্জেল হোসেন দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মহেশপুর উপজেলার খালিশপুর এলাকার বাসিন্দা হলেও কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামে নানা কালাচাঁদের বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্বজনরা জানান, গত বুধবার সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে পুকুরে কালো বোরকা পরা অবস্থায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে স্বজনরা এসে নাসিমার পরিচয় শনাক্ত করেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)