যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৪:৩২ পিএম
মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

স্বজনরা জানান, দুপুরে নিজের বাড়ির রান্নাঘরের পাশে কাজ করছিলেন রোজিনা খাতুন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)