যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যে কারণে সভাপতি তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ১২:১৪ পিএম
যে কারণে সভাপতি তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল

বিসিবি সভাপতি হওয়ার পরই ঘরোয়া ক্রিকেটে বেতন কাঠামোয় বড় পরিবর্তন এনেছেন তামিম ইকবাল। ছেলে ও মেয়ে উভয় বিভাগের প্রায় সব ক্যাটাগরিতেই পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে স্বাভাবিকভাবেই খুশি ক্রিকেটাররা। প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন বৃদ্ধির জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের বামহাতি স্পিনার তাইজুল ইসলাম।

পুরুষদের প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে “এ” ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক পারিশ্রমিক আগে ছিল ৩৫ হাজার টাকা, যা এখন বেড়ে হয়েছে ৬৫ হাজার টাকা। “বি” ক্যাটাগরির বেতন ৩০ হাজার থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। আর “সি” ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে-জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে ম্যাচ ফি আগে ছিল ৭০ হাজার টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ টাকা।

এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তাইজুল ইসলাম। তিনি লিখেছেন, ‘আমাদের টেস্ট ক্রিকেটে উঠে আসার যাত্রাটা শুরু হয় মূলত জাতীয় লিগ থেকে যা বাংলাদেশের ফার্স্ট-ক্লাস ক্রিকেটের ভিত্তি। আমরা সবাই এই টুর্নামেন্টে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে পারফর্ম করার মাধ্যমে সুযোগ পাই “এ” দল এবং পরবর্তীতে জাতীয় দলে খেলার।

তবে অতীতে এই টুর্নামেন্টে ম্যাচ ফি এবং সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে অনেক কম ছিল। অনেকেই এটাকে কিছুটা অবহেলিত প্রতিযোগিতা হিসেবে দেখতেন। কিন্তু বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে—বিশেষ করে স্যালারি স্ট্রাকচার ও ম্যাচ ফি বৃদ্ধি—তা সত্যিই প্রশংসনীয়। এই পরিবর্তন আমাদের মতো খেলোয়াড়দের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)