যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০১:০৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৩:৩০ পিএম
ঝিনাইদহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবি

ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ঘোষিত নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে সাধারণ শ্রমিকদের একাংশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শ্রমিকনেতা আমির ফয়সাল মহব্বত। শ্রমিকদের অভিযোগ, আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠেয় সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচনে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। কিছু শ্রমিকনেতা পছন্দের প্রার্থীদের জয়ী করতে মনোনয়নপত্র কাটছাঁট করে পদ পরিবর্তন করে দিয়েছেন এবং সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ চারটি পদে পরিকল্পিতভাবে ‘সিলেকশন’ করা হয়েছে।

আমির ফয়সাল মহব্বত দাবি করেন, তিনি কার্যকরী সভাপতি পদে ১৬ হাজার ৪০০ টাকা জমা দিয়ে মনোনয়নপত্র কিনলেও তা অবৈধভাবে সহ-সভাপতি পদে জমা দেখানো হয়েছে। একইভাবে যুগ্ম সম্পাদক পদের প্রার্থী হানিফ খাঁনের পদও পরিবর্তন করার অভিযোগ উঠেছে।

এই পাতানো নির্বাচনের তফসিল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে শ্রমিকরা হুঁশিয়ারি দেন যে, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী নির্বাচন কমিশনার রোকনুজ্জামান রানু বলেন, অনিয়মের অভিযোগ সত্য নয়; প্রার্থীরা নিজেরাই স্বাক্ষর করে ফরম সংগ্রহ করেছেন এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ম মেনেই করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)