ঝিনাইদহ প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী (অনূর্ধ্ব-১৬) অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে খেলা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। খেলাশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় আটটি স্কুল অংশগ্রহণ করে। একইদিনে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) উদ্বোধন করা হয়। অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, ভুটিয়ারগাতি আলিম মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের ২১ সেশনে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।