যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছেলে হত্যার বিচার চেয়ে অঝোরে কাঁদলেন বৃদ্ধ বাবা-মা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০২:১৮ পিএম
আপডেট : রবিবার, ১২ এপ্রিল,২০২৬, ০৬:৩৭ পিএম
ছেলে হত্যার বিচার চেয়ে অঝোরে কাঁদলেন বৃদ্ধ বাবা-মা

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ছেলে সাগরকে কুপিয়ে হত্যার এক মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং মামলা তুলে নেওয়ার হুমকির মুখে অঝোরে কাঁদলেন বাবা আব্দুর রাজ্জাক ও মা। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই বিচারপ্রত্যাশী দম্পতি।

রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার।

সংবাদ সম্মেলনে সাগরের বাবা আব্দুর রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, ‘গত ৮ মার্চ কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রকাশ্য দিবালোকে আমার ছেলে সাগরকে প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে প্রবাল (৩৫) ও শান্ত (২৯), খাবিরুল ইসলামের ছেলে হৃদয় (২৮), মিনারুল ইসলামের ছেলে বিজয় এবং রাজ্জাক ড্রাইভারের ছেলে ইমনসহ ৮-১০ জন মিলে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ভিডিওচিত্রে সব স্পষ্ট দেখা যাচ্ছে। ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় মামলা (মামলা নম্বর-১৮) করা হলেও পুলিশ আজ পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার করতে পারেনি।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘একাধিকবার পুলিশ ও র‍্যাবকে জানানো সত্ত্বেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য আমাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সংবাদ সম্মেলনে নিহতের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার ছেলেকে দিনের বেলায় কুপিয়ে মেরে ফেলা হলো, অথচ পুলিশ এখনো কাউকে ধরলো না। আমি আমার সন্তান হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।’

সংবাদ সম্মেলন চলাকালীন বৃদ্ধ এই দম্পতির আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

চলতি বছরের ৮ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সাগরকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১০ মার্চ কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)